মূল অংশে যান

গোপনীয়তা নীতি

আপনার তথ্য নিয়ে আমরা কী করি

কোন তথ্য আমরা নিয়ে থাকি, কেন নেই, কতদিন রাখি আর কার সাথে শেয়ার করি — তা লেখা হলো।

সর্বশেষ হালনাগাদ: ৫ আগস্ট, ২০২৬

সংক্ষেপে

  • সেবাটি চালাতে যতটুকু তথ্য দরকার, কেবল ততটুকুই নিয়ে থাকি।
  • আপনার তথ্য কারও কাছে বিক্রি করি না, বিজ্ঞাপনের কাজে দেই না।
  • আপনার পাসওয়ার্ড আমাদের কাছে আসে না, আমরা দেখতেও পাই না।
  • কী কী রেখেছি জানতে চাইলে বা মুছে দিতে বললে — জানাবেন, ব্যবস্থা নেব।

কী কী তথ্য নিয়ে থাকি

অ্যাকাউন্টের তথ্য
আপনার নাম, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর এবং প্রোফাইলের ছবি (যদি দেন)। এগুলো আপনি নিজেই দেন।
পেমেন্টের তথ্য
রিচার্জের সময় আপনি যে বিকাশ বা নগদ নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সেই নম্বর, ট্রানজেকশন আইডি ও টাকার পরিমাণ।
যা আমরা কখনো চাই না
কার্ড নম্বর, পিন বা পাসওয়ার্ড আমরা কখনো চাই না, নিয়ে থাকি না।
কেনাকাটার হিসাব
কী কিনেছেন, কোন মৌজার জন্য, কখন, কত টাকা কেটেছে এবং ওয়ালেটের প্রতিটি লেনদেন।
ডিভাইস ও আইপি
কোন ডিভাইস থেকে, কোন ব্রাউজারে, কোন আইপি ঠিকানা থেকে সর্বশেষ কখন ঢুকেছেন। অ্যাকাউন্টের নিরাপত্তা ও সহায়তার জন্য — কেউ অন্য কোথাও থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকলে সেটি ধরার এটাই উপায়।

কেন নিয়ে থাকি

  • অ্যাকাউন্ট চালু রাখা, লগইন ও প্রোফাইল দেখানোর জন্য।
  • কেনা জিনিস পরে আবার দেখানোর জন্য।
  • রিচার্জ যাচাই করা ও ওয়ালেটের হিসাব ঠিক রাখার জন্য।
  • সহায়তা চাইলে আপনার সমস্যাটা খুঁজে বের করার জন্য।
  • জালিয়াতি, একই টাকা দুবার দাবি করা বা অ্যাকাউন্টের অপব্যবহার ঠেকানোর জন্য।

আমরা আপনার তথ্য দিয়ে বিজ্ঞাপন দেখাই না, এবং বিজ্ঞাপনদাতাদের কাছে কিছু পাঠাই না।

পাসওয়ার্ড ও লগইন

লগইনের কাজটি আমাদের হয়ে করে Clerk নামের একটি নির্ভরযোগ্য সেবা। এর মানে আপনার পাসওয়ার্ড আমাদের সার্ভারে আসেও না, জমাও থাকে না — আমরা সেটি দেখতে পাই না।

তাই কোনো অবস্থাতেই আমরা আপনার পাসওয়ার্ড জানতে চাইব না। কেউ ফোনে বা হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ড বা ওটিপি চাইলে বুঝবেন সেটি আমরা নই।

কুকি

ওয়েবসাইটটি চালু রাখার জন্য যতটুকু দরকার, কেবল ততটুকু কুকিই ব্যবহার করা হয়। বিজ্ঞাপন বা আপনাকে অনুসরণ করার কোনো কুকি এখানে নেই।

কতদিন রাখি

অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত আপনার তথ্য থাকে। অ্যাকাউন্ট বন্ধ করলে প্রোফাইলের তথ্য নিষ্ক্রিয় করে দেওয়া হয়।

তবে টাকা লেনদেন ও কেনাকাটার হিসাব মুছে ফেলা হয় না — এগুলো হিসাবের কাগজ। কে কত টাকা দিয়েছেন আর কী পেয়েছেন, সেই রেকর্ড দুই পক্ষের সুরক্ষার জন্যই রাখা প্রয়োজন।

আপনার নিয়ন্ত্রণ

  • প্রোফাইল পেইজ থেকে নিজের নাম, ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর যেকোনো সময় বদলাতে পারবেন।
  • ওয়ালেটের প্রতিটি লেনদেনের হিসাব নিজের অ্যাকাউন্টেই দেখতে পাবেন।
  • অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে হোয়াটসঅ্যাপে জানালেই হবে।
  • আপনার তথ্য নিয়ে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন

নিরাপত্তা

  • পুরো ওয়েবসাইট এনক্রিপ্টেড সংযোগে (HTTPS) চলে।
  • অ্যাডমিন কী কী করলেন তার রেকর্ড রাখা হয়।
  • ওয়ালেটের ব্যালেন্স সরাসরি বদলানোর কোনো উপায় নেই — প্রতিটি পরিবর্তন Audit Log এ লেখা হয়।

তবু ইন্টারনেটে কোনো ব্যবস্থাই শতভাগ ঝুঁকিমুক্ত নয়। নিজের পাসওয়ার্ড কারও সাথে শেয়ার না করা এবং অচেনা ডিভাইসে লগইন করা এড়িয়ে চলাই সবচেয়ে ভালো সুরক্ষা।

নীতিতে পরিবর্তন

সেবা বদলালে এই নীতিও হালনাগাদ করা হতে পারে। পরিবর্তন হলে উপরের তারিখটি বদলে যাবে, তাই মাঝেমধ্যে একবার চোখ বুলিয়ে নিলে ভালো।

এটি কোনো সরকারি ওয়েবসাইট নয়

এটি একটি বেসরকারি অনলাইন সেবা। কোনো সরকারি দপ্তর, ভূমি অফিস বা সরকারি প্রতিষ্ঠানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এবং আমরা কারও পক্ষ থেকে কাজ করি না।

আমাদের এখান থেকে নেওয়া কাগজ/PDF শুধুমাত্র তথ্য জানার জন্য; এগুলো সরকারি কোনো কাজে ব্যবহার করা যাবে না।

কোনো সরকারি কাজের জন্য সার্টিফাইড কপি, দলিল, নামজারি, মামলা বা অন্য কোনো আইনি কাজে সার্টিফাইড নকল দরকার হলে সেটি সংশ্লিষ্ট ভূমি অফিস বা সেটেলমেন্ট অফিস থেকেই নিতে হবে। আমাদের ওয়েবসাইট থেকে নেওয়া কোনো কাগজ/PDF সরকারি কাজে ব্যবহারযোগ্য নয়।

তথ্য নিয়ে কোনো প্রশ্ন আছে?আপনার কোন তথ্য আমাদের কাছে আছে বা সেটি মুছে দিতে চান — হোয়াটসঅ্যাপে জানান।