মূল অংশে যান

আমাদের সম্পর্কে

জমির কাগজ খোঁজার সহজ উপায়

খতিয়ান বই একটি অনলাইন সেবা। এখানে মৌজার খতিয়ান বই, দাগ বই, সার্ভে খতিয়ানের তথ্য ঘরে বসেই পেয়ে যাবেন।

আমরা কী দিই

জমির পুরোনো কাগজ খুঁজতে গিয়ে অফিসে অফিসে ঘোরা, লাইনে দাঁড়ানো আর দিনের পর দিন অপেক্ষা করা — এই ঝামেলাটুকু কমানোই আমাদের কাজ। যা যা এখানে পাওয়া যায়:

সার্ভে খতিয়ানের তথ্য

CS, SA, RS, BS, BRS সহ বিভিন্ন জরিপের খতিয়ান খুঁজে দেখা।

মৌজা ভিত্তিক খতিয়ান বই

একটি মৌজার সব খতিয়ানের তথ্য একসাথে, PDF-এ।

দাগ বই

মৌজার সব দাগ সিরিয়াল অনুযায়ী, প্রতিটির খতিয়ান নম্বরসহ।

মৌজা ম্যাপ

মৌজার নকশা অনলাইনে দেখে নেওয়া ও ডাউনলোড করা।

প্রায় সবকিছুই PDF — অর্ডারের পর সাথে সাথেই ডাউনলোড করা যায়, চাইলে প্রিন্টও করা যায়।

এটি কোনো সরকারি ওয়েবসাইট নয়

এটি একটি বেসরকারি অনলাইন সেবা। কোনো সরকারি দপ্তর, ভূমি অফিস বা সরকারি প্রতিষ্ঠানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এবং আমরা কারও পক্ষ থেকে কাজ করি না।

আমাদের এখান থেকে নেওয়া কাগজ/PDF শুধুমাত্র তথ্য জানার জন্য; এগুলো সরকারি কোনো কাজে ব্যবহার করা যাবে না।

কোনো সরকারি কাজের জন্য সার্টিফাইড কপি, দলিল, নামজারি, মামলা বা অন্য কোনো আইনি কাজে সার্টিফাইড নকল দরকার হলে সেটি সংশ্লিষ্ট ভূমি অফিস বা সেটেলমেন্ট অফিস থেকেই নিতে হবে। আমাদের ওয়েবসাইট থেকে নেওয়া কোনো কাগজ/PDF সরকারি কাজে ব্যবহারযোগ্য নয়।

আমরা যা করি না

আমরা এই কাজগুলো করি না:

  • সরকারি সইমোহরযুক্ত বা সার্টিফাইড কোনো কাগজ দিই না।
  • দলিল, নামজারি, খাজনা বা অন্য কোনো সরকারি আবেদন করি না।
  • জমির মালিকানা কার — সে বিষয়ে কোনো সিদ্ধান্ত বা আইনি পরামর্শ দিই না।
  • কারও পক্ষে ভূমি অফিসে গিয়ে কোনো কাজ করে দিই না।

তথ্য কোথা থেকে আসে

আমরা যে তথ্য দেখাই তা ভূমি রেকর্ডে যেভাবে আছে, ঠিক সেভাবেই সাজিয়ে দেওয়া হয়। আমরা নিজে থেকে কিছু যোগ করি না, বাদও দিই না।

এর মানে রেকর্ডে যদি কোনো ভুল, বানানের গরমিল বা অসম্পূর্ণ তথ্য থেকে থাকে, সেটি এখানেও তেমনই দেখা যাবে, যদি না কোনো তথ্য পরবর্তীতে ভূমি অফিস কর্তৃক পরিবর্তন হয়ে থাকে। এরপরও আপনি কেনাবেচা, মামলা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে যাচাই করে নেওয়ার অনুরোধ রইল।

সব মৌজার তথ্য এখানে না থাকতে পারে। সেগুলো সংশ্লিষ্ট ভূমি অফিসে থেকে পাওয়া যাবে।

যোগাযোগ

ওয়েবসাইট দিনরাত খোলা — খতিয়ান দেখা, বই কেনা বা ডাউনলোড যেকোনো সময় করা যায়। তবে কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে সরাসরি আমাদের জানান। আমরা যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করি, সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে।

হোয়াটসঅ্যাপমেসেজ করে আপনার সমস্যা জানান
ওয়েবসাইট দিনরাত খোলা — খতিয়ান দেখা, বই কেনা বা ডাউনলোড যেকোনো সময়khatianboi.com

সমস্যা জানানোর সময় জেলা, উপজেলা, মৌজার নাম আর কোন জরিপ — এইটুকু লিখে দিলে আমাদের খুঁজে বের করতে সুবিধা হয়, উত্তরও দ্রুত পাবেন।

কিছু বুঝতে অসুবিধা হচ্ছে?যেকোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে পাঠান — আমরা দেখে জানাব।